পাঁচবিবিতে জুলাই বিজয় র্যালী
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ০৭ আগস্ট/গত জুলাই/২৪ গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাটের বিএনপিতে বিজয় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডলের নেতৃত্বে জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিজয় র্যালীর আয়োজন করেন। গত বুধবার বিকালে বিজয় র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পাঁচমাথার সমাবেশে মিলিত হয়।
আওলাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন একাধিক মিথ্যা মামলায় কারাবরণ কারী বিএনপির নেতা গফুর মন্ডল। উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী, জেলা বিএনপির সাবেক সহ সাংগাঠনিক সম্পাদক দেওয়ান মোঃ শাহাদৎ হোসেন, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, সিনিয়র সহ সভাপতি বাবুল হোসেন, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি আবু নছর চৌধুরী ফরহাদ, বাগজানা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান বাবুল মহুরী, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক হামিদুর রহমান, বিএনপি নেতা রবিউল ইসলাম, কুসুম্বা ইউনিয়ন বিএনপি নেতা শামীম হোসেন, থানা যুবদলের সাবেক আহবায়ক এস এম মাসুম মন্ডল, থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, মহিপুর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ মোস্তাকিম হোসেন, কুসুম্বা ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মোঃ নুরুল্লাহ ও ছাত্রনেতা মারুফ হাসান রোমেল।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































